কাতারে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার যুবক নিহত

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭

কাতারে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার যুবক নিহত

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় সুমন আহমদ (২২) নামক এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

গত শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার পুত্র। সে গত দুই বছর থেকে প্রবাসে গাড়ী চালক পেশায় কর্মরত ছিলো।

Manual5 Ad Code

কাতার প্রবাসী ও কমিউনিটি নেতা শাহজাহান চৌধুরী টেলিফোনে জানান, রোববার সকালে আমরা সুমন আহমদের দুর্ঘটনার খবর পাই। সুমন আহমদ গত ২ বছর থেকে কাতারের আলকুর এলাকার এক কাতারি নাগরিকের গাড়ীর ড্রাইবার হিসেবে কাজ করতো। শনিবার মাঝরাতে আলকুর-সিমসিমা সড়কে গাড়ী চালানোর সময় আকস্মিক গাড়ীর চাকা ব্লাষ্ট হয়ে ঘটনাস্থলেই গাড়ীটি উল্টে যায়। এসময় চালক সুমন ঘটনাস্থলেই মারা যান এবং ওই গাড়ীতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন।

পরে কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমনের ওই হাসপাতালে মর্গে রয়েছেন।

Manual7 Ad Code

সুমন তিন ভাই ও এক বোন এর মধ্যে সে সবার বড়। তার মৃত্যুর খবর পেয়ে মা বাবাসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code