মালয়েশিয়ায় আইএস সন্দেহে ২ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭

মালয়েশিয়ায় আইএস সন্দেহে ২ বাংলাদেশি গ্রেপ্তার

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক :: আইএস সম্পৃক্ততার সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমস।

এই দুই বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের দুজনেরই বয়স ২৭-২৮ বছর। তারা বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন।

Manual7 Ad Code

গ্রেপ্তার অন‌্য দুজনের একজন ফিলিপিন্সের নাগরিক; অন‌্যজন মালয়েশিয়ারই এক নারী। তাদের গত ১৩ জানুয়ারি পূর্বাঞ্চলীয় সাবাহ প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়।

ফিলিপিন্সের ওই নাগরিক আইএসের হয়ে জঙ্গি সংগ্রহের কাজ করছিলেন বলে জানান মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর।

ওই চারজনকে গ্রেপ্তারের তথ‌্য জানিয়ে তিনি গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, ফিলিপিন্সের ওই ব‌্যক্তি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ‌্য থেকে আইএসে জঙ্গি ভেড়াতে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন।

Manual1 Ad Code

বাংলাদেশি ওই দুই বিক্রয়কর্মী ওই ফিলিপিনোর প্ররোচনায় পড়ে আইএসে ভিড়তে উৎসাহী হন বলে মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের ধারণা। ওই ফিলিপিনো ঘড়ি বিক্রি করতেন।

Manual8 Ad Code

বাংলাদেশে আইএস সমর্থকদের সঙ্গে গ্রেপ্তার দুই বাংলাদেশির যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ।

মালয়েশিয়ার যে নারী গ্রেপ্তার হয়েছেন, তিনি ফিলিপিন্সের ওই নাগরিককে বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে কর্মকর্তারা জানান।

তারা বলেন, ফিলিপিন্সে মালয়েশিয়ার সাবেক বিশ্ববিদ‌্যালয় শিক্ষক ড. মাহমুদ আহমদের নেতৃত্বে আইএসের একটি সেল সক্রিয়। গ্রেপ্তার ফিলিপিনো ওই মাহমুদ আহমদের হয়ে কাজ করতেন। তার দায়িত্ব ছিল ফিলিপিন্সের মিন্দানাওয়ে জঙ্গি পাঠানো।

Manual3 Ad Code

আইএসের ফিলিপিনো ওই সেলটি সম্প্রতি সেদেশের মুসলিম বিদ্রোহী দল আবু সাহাফের সঙ্গে একীভূত হয়েছে বলে নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code