শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে সরকার : অর্থমন্ত্রী

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭

শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে সরকার : অর্থমন্ত্রী

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নতুন শিক্ষা প্রতিষ্টান স্থাপনসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

Manual5 Ad Code

তিনি বলেন, সরকার উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ন অবৈতনিক ও মাধ্যমিক পর্যায়ে উপ বৃত্তি প্রদানসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করছে।

Manual7 Ad Code

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি কৃষি ক্ষেত্রেও বৈপ্ললিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ আজ সয়ন সম্পূর্ন রাষ্ট্র হিসাবে প্রতিষ্টিত হয়েছে। পোষাক শিল্পেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। অর্থমন্ত্রী বলেন আগামী ৮ বছরের মধ্যে দেশে আর গরিবেব কোন অস্তিত্ব খুজে পাওয়া যাবে না।

শনিবার দুপুরে নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের শর্তবষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

শতবর্ষ পুর্তি উদযাপন কমিটি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উজ্জল দাশের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম মুনীব চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত পুলিশ সুপার সামছুর রহমান, মদন মোহন বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যাপক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী।

Manual1 Ad Code

এরআগে সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টার যোগে কানাইপুর হেলিপ্যাড এ অবতরন করে সরাসরি অনুষ্টানস্থলে চলে আসেন প্রধান অতিথি। পরে পতকা উত্তলোন ও বেলুন উড্ডয়নের মধ্যে দিয়ে অনুষ্টানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এছাড়া শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্যুভেনির মোড়ক উন্মচন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code