সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: ভক্তের বেশে ভিড়ের সঙ্গে মিশে গয়না চুরির অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রোস্তমপুর গ্রামের তমালতলা মন্দির প্রাঙ্গণ থেকে ১২ নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
ভুনবীর ইউনিয়ন পরিষদের সদস্য দক্ষিণারঞ্জন বিশ্বাস বলেন, তমালতলা মন্দিরে হরিনাম কীর্তন উৎসব চলছিল। এ সময় এক ভক্ত নারীর গলা থেকে সোনার চেইন নেওয়ার চেষ্টা করেন এক তরুণী। তখন অন্য ভক্তরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তল্লাশী চালিয়ে ওই চক্রের আরও ১২ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, তারা এর আগেও মন্দিরে ঢুকে সোনার চেইন চুরির সময় আটক হয়েছিল। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে।
তাছাড়া আটক একজনের সঙ্গে দুই বছরে একটি মেয়ে, একজনের সঙ্গে দেড় বছরের একটি মেয়ে, আরেকজনের সঙ্গে আট মাসের একটি ছেলে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি