সুনামগঞ্জে জলমহাল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ৪, আটক ২

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭

সুনামগঞ্জে জলমহাল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ৪, আটক ২

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চাতল, তেঢালা, হুগলিয়া জলমহাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত ও ২ জনকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

আহতরা হলেন- উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের কালু মিয়ার পুত্র মতিউর রহমান (৪০), লিলু মিয়া (৩৫), আঃ সালাম (৪০)। আটকৃতরা হলো- উজানীগাঁও গ্রামের মৃত আঃ ছত্তারের ছেলে জহির উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার আরপিন নগর এলাকার সুরুজ মিয়ার ছেলে সুহেল মিয়া। আহতদেরকে কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের চাতল, তেঢালা, হুগলিয়া জলমহালে উজানীগাঁও গ্রামের জহির উদ্দিনের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল জলমহালে জোরপূর্বক দখলে গেলে দীর্ঘদিন যাবৎ দখলে থাকা হিলিপের এলসিএস উজানীগাঁও সমিতির সাধারণ সম্পাদক ছালেহ আহমদ লিটন গংদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই ওয়াসিম আল বারীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ রিপোর্ট রিকা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Manual4 Ad Code

এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code