কুলাউড়ায় পানজুম নিয়ে বিরোধের জের ধরে যুবককে হত্যা

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৭

কুলাউড়ায় পানজুম নিয়ে বিরোধের জের ধরে যুবককে হত্যা

Manual4 Ad Code

কুলাউড়া প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়ায় পানজুম নিয়ে বিরোধের জের ধরে মো. রিমন মিয়া নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার উপজেলার কর্মধা ইউনিয়নের মেঘাটিলা পানপুঞ্জির বিপরীত পার্শ্বে দেওছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত রিমন কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের এলাইছ মিয়ার পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে রিমন কর্মধার মেঘাটিলা পুঞ্জির বিপরীত পাশে আমূলী পুঞ্জির দেওছড়া এলাকায় ৫ একর জায়গা লিজ নিয়ে পান চাষ করে আসছিল। প্রতিদিনের মতো রাতে নিজের চাষকৃত পানজুম পাহারার জন্য রিমন সেখানে যায়। সকালে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারে মেঘাটিলা পুঞ্জির পাশে এক যুবকের লাশ পড়ে আছে। পরিবারের লোকজন সেখানে গিয়ে পড়ে থাকা মৃতদেহটি রিমনের বলে চিহ্নিত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে পুলিশ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

Manual6 Ad Code

রিমনের চাচা রুশন মিয়া জানান, পান চাষের জমি লিজ নেয়ার পর থেকে পার্শ্ববর্তী আমুলি পুঞ্জির খাসিয়াদের সাথে বিরোধ চলছিলো। আমূলি পুঞ্জির মন্ত্রী বেশ কিছুদিন আগে রিমনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এর বিরোধের জের ধরেই রিমনকে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁর। এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

কুলাউড়া থানার এসআই সানাউল্ল্যা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পানজুম নিয়ে রিমনের সাথে খাসিয়াদের বিরোধ রয়েছে শুনেছি। বিষয়টি তদন্ত করলে জানা যাবে। লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code