নিউইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে সিলেটের জাকির খুন

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

নিউইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে সিলেটের জাকির খুন

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়িওয়ালার সাথে দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন হয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাকির খান (৪৪)। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ব্রঙ্কসের নিজ বাসায় হত্যা করা হয়। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঠানটিলা গ্রামে পাঠানবাড়ির মৃত এজাফত খানের ছেলে।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র প্রবাসী ফেঞ্চুগঞ্জের বাসিন্দা আহবাব চৌধুরী ফেইস বুক পোস্টে জানান, জাকির খান আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি ছিলেন কমিউনিটির কাছে খুবই প্রিয়।

Manual4 Ad Code

নিহত ব্যক্তির পারিবারিক সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, প্রতিদিনের মতো কাজ শেষে জাকির তাঁর ভাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করেন বাড়ির মালিক। জাকির মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির মালিক নিজেই চিৎকার করে পুলিশে খবর দিতে বলেন। জাকিরকে উদ্ধার করে কাছের জ্যাকবি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Manual1 Ad Code

ফেঞ্চুগঞ্জের সিনিয়র সাংবাদিক ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ রিয়াজ উদ্দিন ইসকা জানান, জাকির খান দেশেও খুব জনপ্রিয় ছিলেন। তিনি ফেঞ্চুগঞ্জের শিক্ষার উন্নয়নে এজাফত খান স্মৃতি বৃত্তি চালু করেন। তিনি ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তার পুরো পরিবার সেখানে অবস্থান করে বলে জানান ইসকা।

জানা গেছে, যে বাড়িতে ভাড়া থাকতেন জাকির খান সেই বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ৯১১ এ কল পাওয়ার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক সেকশনের বাড়িটিতে যায়। সেখানে তারা দেখতে পায় জাকির খানের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

৫১ বছর বয়সী ওই বাড়িওয়ালাকে পুলিশ এরই মধ্যে আটক করে কাস্টডিতে নিয়েছে বলেও খবরে জানানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code