সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে কুসল মেন্ডিসের ব্যাটে ভালো অবস্থানে লঙ্কানরা। তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩১২ রান। তাতে ১৬৬ রানে অপরাজিত মেন্ডিস।
আজ সকালে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। ব্যাট করতে নেমে শুরুতেই উপল থারাঙ্গার উইকেট হারায় তারা। দলীয় ১৫ রানের মাথায় সরাসরি বোল্ড করে থারাঙ্গাকে ফেরান পেসার শুভাশীষ রায়।
এরপর দলীয় ৬০ রানের মাথায় ব্যাক্তিগত ৩০ রানে করুণারত্নেকে ফেরান মেহেদী মিরাজ। সরাসরি বোল্ড করে তাকে বিদায় করেন মিরাজ। তার বিদায়ের পর ব্যক্তিগত ৫ রানে ও দলীয় ৯২ রানে দিনেশ চান্দিমালকে বিদায় করেন অনেক দিন পর টেস্টে ফেরা মুস্তাফিজ।
তাদের বিদায়ের পর দলের হাল ধরেন গুরুণারত্নে ও মেন্ডিস। এই দুজনে গড়েন ১৯৬ রানের জুটি। অবশেষে সেই জুটি ভাঙ্গেন তাসকিন। গুরুণারত্নেকে ৮৫ রানে বিদায় করেন তাসকিন। গুণারত্নে ফিরে গেলেও এখনো ক্রিজে রয়েছেন কুসল মেন্ডিস। তিনি আছেন ১৬৬ রানে। তার সাথে রয়েছেন ১৪ রানে ডিকওয়াল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি