‘আতিয়া মহল’ থেকে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে গ্রেনেড ছোড়েছে জঙ্গিরা

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

‘আতিয়া মহল’ থেকে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে গ্রেনেড ছোড়েছে জঙ্গিরা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া মহল’ নামের একটি পাঁচতলা বাড়ি ঘিরে রেখেছে জঙ্গিরা।

Manual5 Ad Code

পাঁচতলা বাড়িটির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

শুক্রবার ভোরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘আল্লাহ আকবার’ ধ্বনি দিতে শোনা গেছে।  সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে গ্রেনেড ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

Manual7 Ad Code

এসময় জানা গেছে, পুলিশও ওই বাড়িতে লক্ষ্য করে গুলি চালিয়েছে। আতিয়া মহল নামের বাড়িটি সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

ভোর রাত প্রায় সাড়ে ৪টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটির সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে।

Manual6 Ad Code

পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে আছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code