সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গোপেন শর্মা নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যার-৯)।
শনিবার রাত পৌনে ৮টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত গোপেন্দ্র শর্মা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রাকি গ্রামের মৃত শ্যামাচরণ শর্মার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ধরতে শনিবার সন্ধার দিকে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে জিডিমুলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি