রাজীব হত্যা : ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ২ এপ্রিল

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

রাজীব হত্যা : ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ২ এপ্রিল

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর আগামী ২ এপ্রিল রায় দেবে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ তারিখ ধার্য করে দেয়।

Manual3 Ad Code

মোট ২২ দিন শুনানি শেষে গেল ৯ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে এই বেঞ্চ। সাজাপ্রাপ্ত ৬ আসামির সাজা বৃদ্ধি চেয়ে রাজীবের বাবা নাজিম উদ্দিনের করা রিভিশন আবেদনের ওপরও শুনানি শেষ হয় ৯ জানুয়ারি।

২০১৬ সালের ৭ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়। নিম্ন আদালতের রায়ের ১০ মাসের মাথায় উচ্চ আদালতে অগ্রাধিকারভিত্তিতে আলোচিত ঐ মামলার শুনানি শুরু হয়।

Manual7 Ad Code

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় ২০১৫ সালে ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ রায় দেয়। রায়ে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এ ছাড়াও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়।

Manual1 Ad Code

একজন ছাড়া সাজাপ্রাপ্ত বাকি আসামিরা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। দেশে ব্লগার, লেখক-প্রকাশকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়।

Manual7 Ad Code

নিম্ন আদালতের রায়সহ মামলার নথিপত্র গেল বছরের ১৭ জানুয়ারি হাইকোর্টে এসে পৌঁছায় ও ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। প্রধান বিচারপতি অগ্রাধিকারভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।

এরপরে পেপারবুক প্রস্তুত হয়ে সরকারি ছাপাখানা থেকে আসার পর প্রধান বিচারপতি ঐ বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গেল বছরের ৩১ অক্টোবর ঐ বেঞ্চের তালিকায় মামলাটি আসে। এখন চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষার পালা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code