মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঘটনাস্থলে সোয়াট টিম

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঘটনাস্থলে সোয়াট টিম

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: জঙ্গি সন্দেহে ঘিরে রাখা পৃথক স্থানে দুই ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চালাতে ঢাকা থেকে মৌলভীবাজার ঘটনাস্থলে পৌঁছেছে সোয়াট (সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস)।

আজ (বুধবার) বিকেল ৫টার দিকে সোয়াট টিম জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে পৌঁছায়।

Manual8 Ad Code

প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব।

Manual6 Ad Code

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, দু’টি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

তবে, রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে। দুটি জঙ্গি আস্তানা ঘিরে রাখতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছেবলেও জানান তিনি।

দু’টি বাড়ি মালিকই এক লন্ডনপ্রবাসী। তার নাম সাইফুল রহমান। তিনি স্বপরিবারে লন্ডনে বসবাস করছেন। সাইফুলের বাড়ি দু’টি দেখভাল করেন আতিক নামে তার এক আত্মীয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

Manual6 Ad Code

দুই জঙ্গি আস্তানার আশপাশে দুপুর থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয় জনতাকে নিরাপদ রাখার জন্য এলাকায় মাইকিং করেছে পুলিশ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code