সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: স্বাগতিকদের পর সবার আগে ২০১৮ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। তিতের অধীনে এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের আট ম্যাচের সবকটিতেই জয় পেল ব্রাজিল।
বাংলাদেশ সময় বুধবার সকালে সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় ৩-০ গোলে জেতে ব্রাজিল। পরের ম্যাচে পেরুর মাঠে ২-১ গোলে হেরে যায় উরুগুয়ে।
নিজেদের মাঠে প্রথমার্ধে কৌতিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান নেইমার। ম্যাচের শেষ দিকে জয় নিশ্চিত করেন মার্সেলো। তখনই গ্যালারিতে উদযাপন শুরু করে দেয় দর্শকরা। কয়েক ঘণ্টা পরই পেরুর মাঠে এল ব্রাজিলের জন্য ইতিবাচক ফল। অপেক্ষায় আর থাকতে হলো না সমর্থকদের।
তিতের অধীনে টানা নবম জয়ে ১৪ ম্যাচে দক্ষিণ আমেরিকা অঞ্চলেলর বাছাইপর্বের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৩।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি