সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: প্রেমিকাকে জোরপূর্বক তুলে নিতে গিয়ে জনতার পিটুনি খেয়ে প্রেমিক তার সহযোগিসহ এখন কারাগারে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়ীপাতন চাতলা এলাকায় গত বৃহস্পতিবার স্থানীয় জনতা একটি প্রাইভেটকারসহ ৫ জনকে আটক করে পুলিশে দেয়।
আটকরা হলেন- মৌলভীবাজারের বাহার মর্দন এলাকার মৃত জালাল আহমদ এর ছেলে জামিল আহমদ (২০), রামপাশা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইফতেখার আহমদ (৩২), নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের জসিম উদ্দিন এর ছেলে তারেক মনোয়ার (২১), আছাব উদ্দিনের ছেলে শমামসুল আহমদ (২১), জগন্নাথপুর এলাকার মনির মিয়ার ছেরে জসিম মিয়া (৩০)।
গোলাগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক ভিকটিমের পরিবারের বরাত দিয়ে বলেন, মৌলভীবাজার থেকে আসছিলেন অরুন চন্দ্র দাস ও তার পরিবারের সদস্যরা। পথে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য গোলাপগঞ্জ উপজেলার দাড়ীপাতন চাতলা এলাকায় গ্যাস স্টেশনে যাত্রা বিরতি করেন। ওই গাড়িতে ছিল অরুণের কিশোরী কন্যা।
আটককৃতরা মৌলভীবাজার থেকে তাদের অনুসরণ করছিল গ্যাস স্টেশনে এসে ওই কিশোরীকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে কিশোরী চিৎকার দিলে স্থানীয় জনতা এগিয়ে এসে অভিযুক্তদের ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
Design and developed by ওয়েব হোম বিডি