সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের যৌথ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জলালাবাদ এলাকার থেকে তাকে আটক করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ি সোহেল মিয়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের গবিন্দ্রপুর গ্রামের মহরম মিয়ার ছেলে।
মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের যৌথ অভিযানে সকালে মিনাবাজারের একটি সিএনজি অটোরিক্সার গ্যারেজ থেকে কসটেপে মোড়ানো ৫০টি প্যাকেটি এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা।
এ ব্যাপরে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি