সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কুলাউড়ার মনু রেলস্টেশন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার মানববন্ধন কর্মসুচি পালন করার সময় সিলেট থেকে ছেড়ে আসা ডেমু ট্রেন ৫ মিনিটি যাত্রা বিরতি থাকলেও এলাকার জনগণ আরো ৫ মিনিটি আটকে রেখে মানববন্ধন কর্মসুচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ১০ নং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, রেলওয়ে স্টেশন পুনরায় চালু বাস্তবায়ন কমিটির আহবায়ক আহমদুর রহমান নোমান, সমাজসেবক রেজাউর রহমান চৌধুরী, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, জয়নাল আবেদীন, ফখর উদ্দিন, জদিদ হায়দার চৌধুরী, ফারুক আহমদ পান্না, ডাঃ মঈন উদ্দিন আহমদ, ইউপি সদস্য শেখ আব্দুর রউফ, ইউপি সদস্য সাদেক আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মনু রেলস্টেশন পুনরায় চালুসহ আর ৫টি দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। দাবি না মানলে আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।
Design and developed by ওয়েব হোম বিডি