কমলগঞ্জে নিখোঁজ চা শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

কমলগঞ্জে নিখোঁজ চা শ্রমিকের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের শ্রমিক সজল বাউরীর (৩৮) মরদেহ উদ্ধার করেছে  পুলিশ।

মঙ্গলবার চা বাগানের ভিতরের একটি লেকের (হ্রদ) পারে গাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, আদমটিলা শ্রমিক বস্তির মৃত সুরেশ বাউরীর ছেলে তিন সন্তানের জনক চা শ্রমিক সজল বাউরী (৩৮) গতকাল সোমবার বিকালে ঘাস কাটতে চা বাগানে প্লান্টেশন এলাকায় প্রবেশ করেছিল। এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। সোমবার রাত ১২টা পর্যন্ত চা বাগানের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাকে (সজলকে) পাওয়া যায়নি। সকালে চা পাতা উত্তোলন করতে গিয়ে শমশেরনগর চা বাগানের লেক (হ্রদ) সংলগ্ন একটি গাছের ডালে লাল রংয়ের গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সজলের মরদেহ পাওয়া যায়।

Manual7 Ad Code

শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ইউপি চেয়ারম্যান এটি হত্যা না আত্মহত্যা এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাধারণ চা শ্রমিকদের মাঝে গুঞ্জন শুনা গেছে পারিবারিক কোনো এক সমস্যায় এ ঘটনাটি ঘটতে পারে।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন গাছের ডালে নিখোঁজ চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে পরিদর্শক নাসির উদ্দীন জানান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code