আত্মসমর্পণ করে জামিন পেলেন তারেকের শাশুড়ি

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

আত্মসমর্পণ করে জামিন পেলেন তারেকের শাশুড়ি

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে জামিন দিয়েছেন আদালত। সম্পদের হিসাব গোপন রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তার জামিন মঞ্জুর করলো আদালত।

রবিবার সকালে বানু ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হয়ে সৈয়দা ইকবাল মান্দ আত্মসমর্পণ করেন। বিচারক মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন দিয়েছেন বলে জানা যায়।

গত ১২ এপ্রিল ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।

Manual8 Ad Code

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।

Manual5 Ad Code

এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব জমা না দেওয়ায় এ মামলা করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code