ধারাবাহিক বৃষ্টিপাত : বাড়ির ফ্লোর ঘেমে মানুষের শরীরে হচ্ছে জালাতন, আতঙ্ক

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭

ধারাবাহিক বৃষ্টিপাত : বাড়ির ফ্লোর ঘেমে মানুষের শরীরে হচ্ছে জালাতন, আতঙ্ক

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এতে মৌলভীবাজার শহর ও এর আশ পাশের বিভিন্ন গ্রামে বা পাড়া মহল­ায় পাঁকা বাসা বা আদা পাঁকা বাসাবাড়ির নিচের ফ্লোর ঘেমে একধরনের পানি বের হচ্ছে। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে ফলাও করে কোন সংবাদ চুখে না পড়লেও একটি অনলাইন পোর্টাল এ নিয়ে সংবাদ প্রচার করে। অন্যদিকে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেককে স্ট্যাটাস দিতে দেখা গেছে, অনেকে বিষয়টি নিয়ে আতংকিত হয়ে পড়ছেন। তবে এককেকজন একেক ভাবে ব্যাখা দিলে বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া গেছে ভীন্ন তথ্য।

এ বিষয়ে মৌলভীবাজার রাডার ষ্টেশনের যোগাযোগ প্রকৌশলী মো. মোস্তফা মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, এতে আতংকিত হওয়ার কিছু নেই, এটা কয়েকদিন আগেও একবার হয়েছিল। এটা হল বাতাসের আদ্রতা (রিলেটিভ হিউমেনিটি) ।

এরকম বৈশাখ বা চৈত্রের শেষের দিকে বেশি পরিমানে বৃষ্টি কন্টিনিউ করে বা আবহাওয়াটা একটু ঝিম মেরে থাকে লম্বা সময়ের জন্য (দুই দিনের জন্য) তখন হয়কি আপেক্ষিক আদ্রতাটা বেড়ে যায়, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমানটা বেড়ে যায় । যার ফলে ভূপৃষ্টের কাছের মাটিটা তখনতো মানে  কম্পারেটিবলি নিচেরটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে পরে সে তখন, মাটির আশে পাশের জলীয় পাষ্পকে  টেনে নিয়ে যায়, যার কারনে সিমেন্ট বা টাইলসের তৈরী ঘরের ফ্লোর ঘেমে পানি জমে পিচ্চিল হতে থাকে ।

Manual8 Ad Code

এ নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে তিনি বলেন, আবহাওয়া সাভাবিক হলে এটি ঠিক হয়ে যাবে, তবে দু’তলা বা তিনতলায় এরকম হয়না কারন, সেগুলোর সাথে ভূপৃষ্টের কোন সম্পর্ক নেই। জলীয় বাষ্পের পরিমান বাড়ার সাথে সাথে মানুষের দেহেও একধরনের জালাতন শুরু হয়।

Manual1 Ad Code

এ বিষয়ে তিনি ব্যাখা করে বলেন, বাতাসের আদ্রতার কারনে মানুষের শরিরে গোমট গোমট ভাব তৈরি হয় কারন, আবহাওয়াটা সহনীয় পর্যায়ে নেই। সেই সাথে মানুষের দেহের মধ্যেও একধরনের বিরক্তকর জালাতন ভাব তৈরি হয়।

এদিকে হটাৎ এধরণের ফ্লোর ঘেমে যাওয়া আর কখনো কোথাও হয়েছেকিনা এরকম তথ্য’র ব্যাপারে জানতে চাইলে মো. মোস্তফা জানান, এরকম ফ্লোর ঘেমে যাওয়া তিনি কোথাও দেখেননি। তবে হটাৎ করে বাসা বাড়ির ফ্লোর ঘেমে যাওয়ায় অনেকে আবার এনিয়ে দুশ্চিন্তায় পরে যান, বিষয়টির সাথে বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ইস্যু জলবায়ূ পরিবর্তনের কোন যোগসূত্র আছে কিনা তা নিয়েও তাদের মনে প্রশ্ন।

তবে আবহওয়া বিশেষজ্ঞরা বলছেন, এর সাথে জলবায়ূ পরিবর্তনের কোন সম্পর্ক নেই। অন্যদিকে বাতাসের আদ্রতা বেড়ে যাওয়ার ফলে ছোট্র শিশু থেকে আরম্ভ করে বিভিন্ন বয়সীদের শরিরেও ছড়িয়ে পড়ছে নানান রোগ জিবানো, শরীরে জালাতন থেকে শুরু করে একধরণের ঘামাছির মতো ছোট ছোট, রেশ দেখা দিচ্ছে, সেই সাথে শরীরে খিচুনী ও আছে।

Manual8 Ad Code

চিকিৎসকরা বলছেন, এটা অতিরিক্ত বাতাসের আদ্রতার কারনেই, এসমস্যা যতদিন বাতাসের আদ্রতা কমবেনা ততদিন থাকবেই, তবে এনিয়ে আতংকিত না হয়ে সাথে সাথে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া যেতে পারে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আবু ইমরান মুঠো ফোনে আলাপকালে এ প্রতিবেদককে জানান, মুল বিষয়টা হল অত্যাধিক বাতাসের আদ্রতা, উদাহরন হিসেবে তিনি উলে­খ করেন, আপনি রুমের এসি ছেড়ে দিলে কিন্তু ফ্লোরে জমে থাকা পানি উঠে যাবে, এতেই বুঝা যাচ্ছে এটি বাতাসের অতিরিক্ত আদ্রতার কারনে, এর কারনে শুধুমাত্র মানুষের শরীরের স্কিনেই সমস্যা না, সেই সাথে আরো অনেক সমস্যাই হতে পারে। যেমন, বমি বমি ভাব, শাসকষ্ট, এলার্জিসহ  মাথা ঘোরানোও হতে পারে।

তিনি বলেন, বাতাসের আদ্রতার কারনে যে সমস্যা হয় এ সমস্যা গুলো প্রকাশ করা ঠিকনা, কারন প্রকাশ হলে পরে সাধারণ মানুষ আতংকিত হতে পারে। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে তাই যেকোন উপায়েই যাতে গণমানুষের মনে ভয় না হয় সেদিকে খেয়াল রেখে তাদের সাহস দিতে পরামর্শ দেন এচিকিৎসক।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code