মাথা ব্যথার কারণ যখন অতিরিক্ত কম্পিউটারের ব্যবহার

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

মাথা ব্যথার কারণ যখন অতিরিক্ত কম্পিউটারের ব্যবহার

Manual1 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :: আজকাল সব কর্মক্ষেত্রেই প্রায় সারাদিনই কম্পিউটারে কাজ করতে হয়। কিন্তু কম্পিউটারের স্ক্রিনের ক্ষতিকারক রশ্মি হতে পারে তীব্র মাথা ব্যথার কারণ। যদি কম্পিউটারে দীর্ঘসময় কাজ করতে হয় তবে কাজের ফাঁকে ফাঁকে দু’ঘণ্টা অন্তর অন্তর বিরতি দিতে হবে। এসময় কম্পিউটার ছেড়ে উঠে অন্য কোনও কাজ বা চোখ বন্ধ করে রাখা যেতে পারে।

Manual4 Ad Code

এছাড়া কম্পিউটার থেকে উঠে মুখে এবং চোখে পানির ঝাঁপটা দিলে ভাল। যদি চশমা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে চশমাটি যেন কম্পিউটারের রশ্মি প্রতিরোধক হয়। কম্পিউটার ব্যবহার করা অবস্থাতেই মাথা ব্যথা শুরু হলে সাথে সাথে ওষুধ খেয়ে ফেলা ঠিক নয়।

কারণ ব্যথানাশক ওষুধ আমাদের শরীরের জন্য ক্ষতিকর। চোখ বন্ধ করে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে দেখুন, এতে মাথা ব্যথা না কমলে কিছু প্রাকৃতিক ভেষজ উপাদানের সাহায্য নেয়া যেতে পারে। চলুন জেনে নেই এমন কিছু ভেষজ উপাদানের নাম যা আপনার মাথা ব্যথা দূর করে সহায়ক হতে পারে-

কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ মাথা ব্যথা করছে? এসময় আদা মিশ্রিত এক কাপ চা পান করা যেতে পারে। এছাড়া কয়েক টুকরো শুকনো আদাও চিবিয়ে খাওয়া যেতে পারে। উপকার পাওয়া যাবে।

Manual3 Ad Code

মাথা ব্যথা সঙ্গে সঙ্গে দূর করে দিতে পারে পুদিনা কুচি মেশানো এক কাপ চা। মাথা ব্যথা সারাতে লবঙ্গও কার্যকর। কয়েকটি লবঙ্গ পিষে এর গন্ধ টেনে নিন।

Manual8 Ad Code

মাথা ব্যথা দূর করতে আপেল সিডার ভিনেগারও বেশ কাজে দেয়। এক গ্লাস পানিতে দুই চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করলে মাথা ব্যথা দূর হয়ে যেতে পারে।

Manual3 Ad Code

পরিশেষে বলবো, কম্পিউটার গ্লাস ব্যবহার করুন যা প্রতিফলন পড়া অতিরিক্ত উজ্জ্বল আলো থেকে চোখকে রক্ষা করবে এবং শীথিল রাখবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code