এক যুগ পর মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন অনুষ্টিত

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৭

এক যুগ পর মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন অনুষ্টিত

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: এক যুগ পর মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।

Manual2 Ad Code

জেলা যুবলীগ সভাপতি মো. ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদ এর পরিচালনায় স্বগত বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

Manual6 Ad Code

এছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছা উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, আলহাজ্ব আজিজুর রহমান জেলা পরিষদ প্রশাসক মৌলভীবাজার, জেলা আওয়ামলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কোন সহায়ক সরকার নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সাংবিধানিকভাবে। তিনি বিএনপি নেত্রীকে বলেন মানুষকে বিভ্রান্তি না করে জনগনের মেন্ডেট পেতে হলে আগামী নির্বাচনে অংশ নেন। নিবাচনে না আসলে ভুল করবেন। সেই ভুলের দায়ভার জনগন নেবেনা।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, আওয়ামীলীগ হেফাজতের সাথে কোন চুক্তি করেনি। যারা বলেন, তারা জ্ঞান পাপী। সরকার কওমি মাদরাসার ১৬লাখ শিক্ষাথীদের সর্বদিক চিন্তা করে-কওমি মাদরাসার স্বকৃতি প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code