এখনো অক্ষত বড়হাটের জঙ্গিদের ছোড়া বোমা

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ৬, ২০১৭

এখনো অক্ষত বড়হাটের জঙ্গিদের ছোড়া বোমা

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার পৌর শহরের বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলাকালে পুলিশকে লক্ষ্য করে নারী জঙ্গির ছোড়া দু’টির মধ্যে একটি একমাস পরও অক্ষতবস্থায় রয়েছে। ওই সময় নারী জঙ্গির ছোড়া দুইটি বোমার মধ্যে একটি বিস্ফোরিত হলে অন্যটি অক্ষত থেকে যায়।

ঘটনার দীর্ঘ একমাস পেরিয়ে গেলেও সে বোমা নিস্ক্রিয় করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Manual4 Ad Code

এমতাবস্থায় ব্যাপক আতঙ্কে দিন কাটছে স্থানীয় এলাকাবাসীর। ভয়াবহ ঝুঁকি নিয়ে সাধারণ পথচারীরা বোমার পাশ দিয়ে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে।

তবে ঢাকা থেকে একটি বিশেষ টিম আসার কথা মৌলভীবাজারের দু’টি জঙ্গি আস্তানায়। পৌর শহরের বড়হাটে এবং নাসিরপুরের বাড়ি দু’টির শেষ বারেরমত আলামত সংগ্রহ করার পর দু’টি বাড়িই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মালিক পক্ষকে হস্তান্তর করবে বলে একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন।

বরহাটের একটি বোমা বিস্ফোরণ হলেও অন্যটি অবিস্ফোরিত না হলে প্রাণে রক্ষা পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Manual3 Ad Code

জঙ্গি বাড়ির পাহারার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য বলেন, ওই বাড়িতে নতুনভাবে কেউ ঢুকছে কিনা এবং অন্য জঙ্গিরা আবার এসে কিনা এটা দেখার জন্য পূর্ববর্তী দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা আমাদেরকে বলে গেছেন। তবে জমিতে নিক্ষিপ্ত বোমার বিষয়ে আমি কিছু বলতে পারব না। কারণ এ বিষয়ে আমাদেরকে দায়িত্ব দেয়া হয়নি।

স্থানীয় আব্দুল মোনিম রেনু মিয়ার ২২ শতকের জমিটি চুক্তিতে চাষাবাদ করেছেন দিনমজুর সুলতান মিয়া। তিনি বলেন, ১০ হাজার টাকা ঋণ নিয়ে জমিতে বোরো ধান লাগিয়েছিলাম। ধান পাকলেও প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বাধার কারণে কাটতে পারছি না। জমির মালিককে ফসলের তিন ভাগের এক ভাগ দেওয়ার কথা। ধান না কাটতে পারায় সব খরচ এখন আমাকেই বহন করতে হবে।

Manual6 Ad Code

মৌলভীবাজারের পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে মালিককে বলা হয়েছে, এই জমির ধান যেন না কাটা হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বলেন, জমিতে পানির কারণে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এটি উদ্ধার করতে পারছেন না। তারা এটি চিহ্নিত করে রাখতে বলেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code