মঙ্গলবার হাকালুকি পরিদর্শনে আসছেন সেতুমন্ত্রী

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মে ৮, ২০১৭

মঙ্গলবার হাকালুকি পরিদর্শনে আসছেন সেতুমন্ত্রী

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের বড়লেখা ও জুড়ীতে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual6 Ad Code

মঙ্গলবার (৯ মে) তিনি এসব এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে পৃথক অনুষ্ঠানে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করবেন।

Manual7 Ad Code

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

Manual3 Ad Code

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন ওবায়দুল কাদেরের সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি হেলিকপ্টারযোগে বড়লেখা উপজেলার সুজানগর হ্যালিপ্যাডে এসে নামবেন। এরপর মন্ত্রী জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করবেন। ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা শেষে মন্ত্রী হাকালুকি পাড়ের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code