সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭
শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ৭টায় উপজেলার দক্ষিণভাগ বাজারে পেশাদার গাঁজা ব্যবসায়ী সোনাহর আলী গাঁজা বিক্রি করছিলেন।
স্থানীয় সূত্রের ভিত্তিতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর দক্ষিণভাগ বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ সোনাহর আলীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩০টি পোটলায় মোড়ানো আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধর গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি