সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: ঢাকা-খুলনা মহাসড়কের জেলার চেচানিয়াকান্দি এলাকায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক সহকারী দারোগাসহ ৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরতলির তেতালিয়াকান্দিতে হতাহতের এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের একটি চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে পুলিশের এক এএসআই দেলোয়ার হোসেন ও ইজি বাইকের ড্রাইভার আজাদ শেখসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় আরও দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওমর ফারুক জানান, দুপুরে চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেঁটে যায়। এসময় মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এতে এই দুর্ঘটনা ঘট।
Design and developed by ওয়েব হোম বিডি