মৌলভীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭

মৌলভীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জের মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘষে হয়েছে। এতে উভয় পক্ষের ৭জন কর্মী আহত হয়েছেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিনহাজ আহমদ দিপ (১৯), ফয়জুর রহমান (১৭), ময়নুল হোসেন (২২), সামাদ আহমদ (১৮), আহমেদ অপু (২০) ইমন আহমদ (১৭), তানভির আহমদ তমাল(২১)।

Manual6 Ad Code

তাদের মধ্যে দিপ আহমেদ ও তানভির আহমদ তমালের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কামাল হোসেন গ্রুপের ছাত্রলীগ কর্মীরা কলেজে প্রবেশ করলে ফজলুর রহমান গ্রুপের কর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় ফজলু গ্রুপের এক কর্মীকে মারধর করে কামাল হোসেন গ্রুপের কর্মীরা। এক পর্যায়ে উভয় গ্রুপের সদস্যরা সংঘর্ষে লিপ্ত হয়।

Manual8 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সাইফুল্লা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code