সিলেট ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে গণমাধ্যমকে পাঠানো র্যাব-১১-এর এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয় বলে ওই বার্তায় বলা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি