সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া শহরকে নিরাপত্তা বেষ্টনীতে আনতে এক কিলোমিটার এলাকা সিকিউরিটি সার্ভিস ও সিসি টিভির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শহরের ব্যবসা প্রতিষ্ঠানসহ গোটা শহরের নিরাপত্তা রক্ষায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি এই উদ্যোগ গ্রহণ করেছে।
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, আগামী ৩০ মে এই কাজের উদ্বোধন করবেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।
সমিতির নবনির্বাচিত সভাপতি মো. বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক মইনুল আসলাম শামীম জানান, দোকানপাটের নিরাপত্তার পাশাপাশি ছিনতাই, চুরি ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ড রুখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ কাজে সমিতিকে সার্বিক সহযোগিতা করছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম। খান সিকিউরিটি ফোর্স-২৪কে কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি