রোজায় কী খাবেন, কী খাবেন না

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৭

রোজায় কী খাবেন, কী খাবেন না

Manual5 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :: রোজায় কী খাবেন আর কী খাবেন না, এই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন অনেকেই। রোজা রেখে সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে সব খাবারকেই মুখরোচক আর মজাদার মনে হয়। তখন যা দেখে তাই খেতে ইচ্ছে করে। কিন্তু সবধরণের খাবার এই সময় শরীরের জন্য উপযোগী নয়। চলুন জেনে নেই রোজায় কী খাবেন আর কী খাবেন না।

অনেকেই সেহরিতেই চা কফি পান করে থাকেন। কিন্তু এটি একদমই ঠিক নয়। চা-কফির ক্যাফেইন দেহকে পানিশূন্য করে ফেলে, তাই সেহরিতে চা-কফি পান করা থেকে বিরত থাকুন।

Manual5 Ad Code

পাউরুটি বা শুকনো খাবার খেয়ে রোজা রাখেন অনেকেই। কিন্তু এটি একদমই ঠিক নয়। কারণ এটি স্বাভাবিকভাবে আপনার শরীরে শক্তি সরবরাহ করবে তবে তা অল্প সময়ের জন্য। এটি শরীরকে পানিশূন্য করে শক্তিহীন করে তুলবে। সুতরাং শুকনো ও প্রসেসড কার্বোহাইড্রেট থেকে দূরে থাকুন।

গরমকালে রোজা হলে মানুষ বেশি দুর্বলতা বোধ করে পানির অভাবে। প্রচণ্ড রোদ এবং গরমে দেহ পানিশূন্য হয়ে যায়, তাই সেহরিতে প্রচুর পরিমাণে পানি পান করে নিন। প্রায় আধা লিটারের মতো পানি পান করবেন। প্রয়োজনে আরও বেশি পান করুন, কিন্তু এর চাইতে কম করবেন না।

শরীর পানিশূন্য হয়ে গেলে শক্তি কমে যায়, তাই এমন খাবার খেতে হবে যা দেহে এনার্জি ধরে রাখতে পারে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ খাবেন পরিমাণ মতো। এতে ক্ষুধার উদ্রেকও কম হবে এবং এনার্জিও থাকবে অনেক।

Manual2 Ad Code

একটি উপায়ে সারাদিন দেহকে পানিশূন্যতার হাত থেকে বাঁচাতে পারেন, আর তা হলো পানিসমৃদ্ধ ফল রাখা সেহরির তালিকায়। আনারস, কমলা, তরমুজ ইত্যাদি ধরণের ফল খান প্রতিদিনের সেহরিতে এতে করেও পুরো দিন সুস্থ থাকতে পারবেন।

Manual1 Ad Code

মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। মিষ্টি খাবার আপনার দেহের এনার্জি লেভেল নষ্ট করে দেবে দিনের বেলায় যার কারণে আপনি দুর্বলতা অনুভব করবেন পুরো দিন।

খেজুর দেহের এনার্জি ধরে রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার। খেজুর যে শুধুমাত্র ইফতারেই খেতে হবে এমন কোনো কথা নেই। সেহরির সময়েও দুটো খেজুর খেয়ে নিতে পারেন। এতে করে পুরো দিন দেহে এনার্জি পাবেন।

Manual3 Ad Code

ভারী খাবার এবং অতিরিক্ত তেল চর্বি ধরণের খাবার খাবেন না একেবারেই সেহরিতে। বিশেষ করে খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি ধরণের খাবার তো একেবারেই নয়। কারণ এগুলো পুরো দিনই আপনার পেটের সমস্যা ও অস্বস্তির জন্য দায়ী থাকবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code