ঔষধি গুনে ভরা তুলসি পাতা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ৩০, ২০১৭

ঔষধি গুনে ভরা তুলসি পাতা

Manual5 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :: হাজার হাজার বছর ধরে তুলসি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তুলসি আমাদের মানসিক চাপ কমায়, হজমে সাহায্য করে, মাথাব্যথা কমায়। এর মধ্যে রয়েছে আরও অনেক ওষুধিগুণ।

নিরাময় শক্তি : তুলসি পাকস্থলীর শক্তি বাড়ায় এবং শ্বাসতন্ত্রের সমস্যা কমাতে সাহায্য করে।

Manual1 Ad Code

কিডনির পাথর : তুলসি কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, ৬ মাস নিয়মিত তুলসির সঙ্গে মধু মিশিয়ে খেলে কিডনির পাথর দূর হতে সাহায্য করে।

Manual3 Ad Code

মানসিক চাপ : তুলসির মধ্যে রয়েছে মানসিক চাপ কমানোর উপাদান। গবেষণায় বলা হয়, তুলসি মানসিক চাপ প্রতিরোধে সাহায্য করে। সপ্তাহে অন্তত তিন থেকে চারদিন ১২টি করে তুলসিপাতা খেলে মানসিক চাপ কমে। এ ছাড়া তুলসিপাতা মাথাব্যথা কমাতে সাহায্য করে।

Manual2 Ad Code

হজমে সাহায্য করে : তুলসি হজম ভালো করতে সাহায্য করে এবং হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সাহায্য করে।

Manual6 Ad Code

ডায়াবেটিস প্রতিরোধ করে : তুলসির শেকড় গুঁড়ো করে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেলে ইনসুলিনের ভারসাম্য রক্ষা হয়। এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code