সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: গত শুক্রবার সারা রাতের টানা ভারী বর্ষণে ও অব্যাহত ভাঙনে জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শমশেরনগর-শরীফপুর-চাতলা চেকপোস্ট মনু সেতুটি এখন মারাত্মক হুমুকিতে আছে।
প্রতিরক্ষা বাঁধের ভাঙন এখন গিয়ে টেকেছে সেতুর উত্তর দিকে মুল খটির একেবারে নিকটে। মনু নদের প্রতিরক্ষা বাঁধের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই উজানি ভারতীয় পাহাড়ি ঢলের পানির স্রোতে মনু সেতুর উত্তর পূর্ব দিকের অংশ ভেঙে সড়ক যোগাযোগ বিছ্ন্নি হয়ে যাওয়ার আশঙ্কাসহ শরীফপুর ইউনিয়নবাসীর সরাসরি যাতায়াতসহ ভারতের ত্রিপুরার সাথে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জুনাব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন,প্রতিরক্ষা বাঁধের ভাঙনে মনু সেতু ঝূঁকির বিষয়ে বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের পরও পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। জন্মলগ্ন থেকেই শরীফপুর ইউনিনের মনু সেতুর ওপারের ৯টি গ্রামের ৩৫ হাজার মানুষ নিয়ে একটি বিচ্ছিন্ন এলাকা ছিল। এ বিচ্ছিন্ন এলাকায় ভারতের ত্রিপুরার সাথে যাতায়াতে একটি ইমিগ্রেশন ও ব্যবসা বাণিজ্যের জন্য একটি শুল্ক স্টেশন আছে।
১১ ডিসেম্বর ১৯৯৯ সালে তৎকালীন সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর মনু সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলে বিএনপি সরকার আমলে কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৬০ মিটার দৈর্ঘ্যের মনু গার্ডার সেতু নির্মিত হয়েছিল।
ইউপি চেয়ারম্যান মো: জুনাব আলী আরো বলেন, এক সপ্তাহ আগে তিনি মুঠোফোনে মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্বার্হী প্রকৗশলীকে প্রতিরক্ষা বাঁধ রক্ষায় অনুরোধ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হছে বলে তিনি ইউপি চেয়ারম্যান জানিয়েছিলেন।
সীমান্ত এলাকায় মনু নদের উপর সড়ক ও জনপথ বিভাগ সেতু নির্মাণ করে দেওয়ার পর থেকে শরীফপুর ইউনিয়নের ৯টি গ্রামের ৩৫ হাজার মানুষ সরাসরি যাতায়াত করতে পারেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হয়ে জেলা সদর মৌলভীবাজারসহ সারা দেশের সাথে। চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রমসহ,ভিসা নিয়ে দুই দেশের যাত্রীদের যাতায়াত বেড়ে যায়।
সম্প্রতি মনু নদে পাহাড়ি পানির ঢল নামলে স্রোতের আঘাতে মনু গার্ডার সেতুর উত্তর দিকের প্রতিরক্ষা বাঁধ ভেঙে এখন সেতুর শেষ খুটি ও সাইড ওয়াল এলাকায় ভাঙন শুরু হয়েছে। ফলে এ সেতুটি এখন মারাত্মক হুমিকতে আছে। এখনই প্রতিরক্ষা বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সেতুর খুটি ক্ষতিগ্রস্ত হয়ে গার্ডার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৩ জুন) শমশেরনগর-শরীফপুর-চাতলা চেকপোস্ট মনু সেতু এলাকায় গেলে দেখা যায়,যখনই বাঁধ ভেঙে নদীর পানিতে পড়ছে তখনই উপস্থিত এলাকাবাসী আহাজারী করতে শুরু করেন এই বুঝি সেতু ভেঙে যাবে বলে। নদের পানি কমার সাথে সাথে বাঁধও ভেঙে পড়তেও দেখা যায়।
সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ পূর্বপশ্চিমকে বলেন,আসলেও এখনই প্রতিরক্ষা বাঁধের ভাঙন রোধ করতে না পারলে সেতুর উত্তর দিকে এক সময় ভেঙে যাবে।
তিনি সরেজমিন ঘুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মে মাসের প্রথম সপ্তাহে একটি পত্র দিয়েছিলেন। তারপরও পানি উন্নয়ন বোর্ড কেন ব্যবস্থা নিচ্ছে না তিনি বুঝতে পারছেন না।
শুক্রবার রাতে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী ইন্দু বিজয় শঙ্কর চক্রবর্তী জানান, সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলীর পত্র পেয়ে তিনি সরেজমিন তদন্ত করেছেন। তদন্ত করে এ মুহূর্তে মনু সেতু রক্ষা ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দু’টি প্রস্তাব পাঠিয়েছেন।
প্রথমত বালু ভরা বস্তা দিয়ে ও বাঁশের পাইলিং করে ঢলের পানির আঘাত প্রতিহত করতে হবে। দ্বিতীয়ত শুষ্ক মৌসুমে সিসি পাথরের বল্ক দিয়ে স্থায়ীভাবে প্রতিরক্ষা বাঁধের ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রস্তাবিত প্রকল্প পাস না হলে কোনো কাজ করা যাবে না।
তিনি আরো বলেন,পানির আঘাতে যে অবস্থার সৃষ্টি হচ্ছে তাকে মনু সেতুর উত্তর দিক কিছুটা ধেবে যেতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান।
Design and developed by ওয়েব হোম বিডি