বিদেশ পাঠানোর নামে প্রতারণা : মৌলভীবাজারের প্রবাসীর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ৯, ২০১৭

বিদেশ পাঠানোর নামে প্রতারণা : মৌলভীবাজারের প্রবাসীর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

Manual1 Ad Code

সিলেট :: মৌলভীবাজারের কাতার প্রবাসী জামাল আহমদের বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

Manual1 Ad Code

এ ব্যাপরে সিলেটে কোতায়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। ভুক্তভোগী পরিবার পরিজন চরম নিরাপত্তাহীনতায় ভোগেছেন।

Manual1 Ad Code

অভিযোগে প্রকাশ, মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোটকপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র জামাল আহমদ একজন কাতার প্রবাসী। নগরীর চারাদিঘীরপারস্থ আল-আমিন ১১২ নং বাসার মৃত আফরোজ মিয়ার পুত্র আফজল আহমদও কাতারে থাকেন।

Manual2 Ad Code

পরিচয়ের সূত্র ধরে আফজল পরিবারের দু’জনকে ৭লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে ফ্রি ভিসা দিয়ে কাতারে নেয়ার কথাবার্তা সাব্যস্ত হয় প্রবাসী জামালের সাথে। কথাবার্তা অনুযায়ী টাকা লেনদেন হয় দেশে ও বিদেশে। জামাল আহমদের পিতা ফিরোজ মিয়া, মাতা জায়েদা বেগম ও জামালের স্ত্রী রিমা বেগম প্রবাসী আফজল পরিবারের কাছ থেকে ১লাখ ৩০ হাজার টাকা এবং জামাল নিজে আফজলের কাছ থেকে কাতার থেকে ৪লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৫লাখ ৮০ হাজার টাকা গ্রহণ করেন।

পরবর্তীতে জামাল ও তার পরিবার আফজল পরিবারের আত্মীয় ওই দুইজন ব্যক্তি আনোয়ার আহমদ ও সাদিক আহমদকে বিদেশ পাঠাতে পারেনি। বিদেশ না পাঠিয়ে তাদের টাকা আত্মসাত করে। টাকা ফেরত চাইতে গেলে জামালের দেশে থাকা পিতা-মাতা ও স্ত্রীসহ স্বজনরা আফজল পরিবারকে হত্যাসহ নানা হুমকি ধামকি দিতে শুরু করে। ফলে টাকা হারিয়ে আফজল পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগেছেন।

তাই পরিবারের নিরাপত্তা চেয়ে কাতার প্রবাসী আফজলের ভাই মো, উজ্জল গত ৩১ মে সিলেট কোতায়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং-২৪৩৭) করেন এবং ২৫/০৫/২০১৭ইং তারিখেও রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। উজ্জল তার পরিবারের টাকা ফেরত ও নিরাপত্তা বিধানে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code