সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে ভারী বর্ষণে পাহাড় ধসে বন্ধ হওয়ার চার ঘন্টা পর আবারও সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে। রেললাইন থেকে মাটি সরানোর পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এরআগে সোমবার সকাল সোয়া ৮টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রাহমান।
তিনি বলেন, রেল কর্মীরা লাইন থেকে মাটি সারানোর পর বেলা সোয়া ১২টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সিলেট থেকে ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল।
রেলওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মুজিবুর রহমান জানান, সকাল ৯টা থেকে রেলওয়ের শ্রমিকদের সহায়তায় রেল লাইনের ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়। মাটি সরানোর পর কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে আটকা পড়া সিলেট থেকে ঢাকামুখী ‘কালনি এক্সপ্রেস’ গন্তব্যে ছেড়ে গেছে। তবে এখনও মাটি পুরোপুরি সরানো সম্ভব হয়নি। ট্রেন চলে যাওয়ার পর তারা আবার মাটি সরানোর কাজ করবেন বলে এ প্রকৌশলী জানান।
এরআগে সোমবার সকাল সোয়া ৮টা থেকে সারাদেশের দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি