যা করবেন চিকুনগুনিয়ার ব্যথায়

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭

যা করবেন  চিকুনগুনিয়ার ব্যথায়

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ভাইরাসজনিত চিকুনগুনিয়া জ্বরের ব্যাপক প্রকোপ দেখা যাচ্ছে এবার। জ্বরটি প্রাণঘাতী না হলেও এতে আক্রান্তরা তীব্র থেকে তীব্রতর অস্থিসন্ধি বা জয়েন্ট ব্যথায় ভুগে থাকেন। তাই ব্যথার কষ্ট থেকে মুক্তি পেতে যা করা যেতে পারে—আক্রান্ত জয়েন্টে বরফ সেঁক দিলে তা খুব ভালো ফল দেয়। একটা তোয়ালে বা নরম কাপড়ে বরফকুঁচি নিয়ে ব্যথার স্থানে ৩ থেকে ৫ মিনিট ধরে রাখুন। এভাবে ১০-১৫ মিনিট বরফ সেঁক দেওয়া যেতে পারে। এতে প্রদাহ কমে ব্যথা কমে আসবে। সরাসরি বরফ লাগাবেন না, এতে কোল্ড বার্ন হতে পারে। ব্যথার স্থানে তিলের তেল দিয়ে হালকা ম্যাসাজ করা যেতে পারে।

Manual4 Ad Code

ম্যাসাজের ফলে ওই স্থানের রক্ত চলাচল বেড়ে ব্যথা কমবে। তবে অধিকহারে ও দীর্ঘ সময় ম্যাসাজ করা থেকে বিরত থাকুন। ফলে জয়েন্টের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক চিকিৎসক এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদগুঁড়া মিশিয়ে দিনে দুবার খেতে বলেন। হলুদের প্রদাহবিরোধী উপাদান চিকুনগুনিয়াজনিত ব্যথা কমাতে সাহায্য করে বলে প্রমাণ পাওয়া গেছে।

Manual1 Ad Code

যে কোনো প্রদাহজনিত ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি ব্যথানাশক বা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি কার্যকর। ইলেকট্রোথেরাপি ও ওয়াক্সথেরাপি এ ধরনের ব্যথা কমাতে খুব কার্যকর। তবে চিকিৎসানির্ভর করবে রোগীর বর্তমান অবস্থার ওপর। এক্ষেত্রে  বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। তাই এ বিষয়ে সচেতন হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code