সৌদি আরবে শিয়া বিরোধী অভিযানে বাংলাদেশিসহ নিহত ৪

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৭

সৌদি আরবে শিয়া বিরোধী অভিযানে বাংলাদেশিসহ নিহত ৪

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবে শিয়া বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী ও শিয়া বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন প্রবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Manual2 Ad Code

গত বৃহস্পতিবার (২৭ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত আল কাতিফ প্রদেশের আওয়ামিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের এ ঘটনা ঘটলেও সোমবার নিহতের পরিচয় জানা গেছে।

Manual1 Ad Code

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম জানান, নিহত হোসাইন মোহাম্মদ আলমগীর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে। ওই ঘটনায় নিহত বাকি তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ভারতীয় নিহতদের লাশ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে।

ওই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী কর্মকতা মোহাম্মদ ফয়সাল বলেন, আল কাতিফে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এলাকা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে। রোববার নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ জন বিদেশি নাগরিককে আটক করা হলেও তাদের কোনও সংশ্লিষ্টতা প্রমাণ না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Manual6 Ad Code

রোববারও ওই এলাকার থানা ভবন সৌদি এলিট ফোর্স ঘিরে আছে। ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জেনেছি, ওই এলাকা নিয়ন্ত্রণের জন্য ৫ হাজার স্পেশাল ফোর্সের সেনা আনা হয়েছে।

Manual6 Ad Code

এদিকে, রোববার পার্শ্ববর্তী আল মাসওয়ারাহ এলাকায় পুলিশের টহল দলকে লক্ষ্য করে ‘সন্ত্রাসীরা’ একটি রকেট হামলা চালালে এক পুলিশ কর্মকর্তা নিহত ও ছয় পুলিশ কর্মকর্তা আহত হন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code