মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৭

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মৌলভীবাজার সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এসময় আরোও ১০ জন আহত হয়েছেন।

Manual7 Ad Code

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মাসাদ মিয়া (২৮) উপজেলার পারকাগাবালা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের জমজ আলীর ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়া গ্রামের সুমন মিয়ার সাথে প্রতিবেশি বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সুমন মিয়ার পক্ষের মাসাদ নামে একজনের গলায় তীরের আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ১০জন আহত হন।

Manual1 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code