কমলগঞ্জে দুধর্ষ ডাকাতি : গুলিবিদ্ধসহ আহত ৫

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

কমলগঞ্জে দুধর্ষ ডাকাতি : গুলিবিদ্ধসহ আহত ৫

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের তিনটি ঘরে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দলের গুলিতে স্কুল ও কলেজের ২ শিক্ষার্থী, এক ব্যাংকার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

Manual5 Ad Code

কূপিয়ে আরো দু’জনকে জখম করে ডাকাতরা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ব্যাংকার নিপতি রঞ্জন চৌধুরীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘন ঘন ডাকাতির ঘটনায় কমলগঞ্জে চরম আতংক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, সশস্ত্র মুখোশধারী ১৮/২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল জালালিয়া গ্রামের ব্যাংকার নিপতি রঞ্জন চৌধুরীর ঘরের কলাপসিপল গেটের তালা ও পরে দরজা ভেঙ্গে লোকজনকে বেঁধে আলমিরা তছনছ করে। একই সময়ে অন্যদল পার্শ্ববর্তী ধনবতী চৌধুরী ও বিশ্ববতী চৌধুরীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পুরুষদেরকে বেঁধে তছনছ করে।

Manual1 Ad Code

ডাকাতরা ব্যাংকার নিপতি রঞ্জনকে বেঁধে নির্যাতন করার সময়ে বাবাকে রক্ষায় এগিয়ে গেলে দশম শ্রেণির শিক্ষার্থী নিরুপম চৌধূরী (১৬), অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী অনামিকা রানী চৌধুরী দুষ্টি (১৯) ও ব্যাংকার নিপতি রঞ্জন চৌধুরী (৫৬)-কে গুলি করে। পার্শ্ববর্তী ঘরের ধনবতী চৌধুরী (৪২) ও বিশ্ববতী চৌধুরী (৩৮)-কে দা দিয়ে কূপিয়ে গুরুতর আহত করে তাদের ঘরের মালামালও লুঠ করে ডাকাত দল।

Manual5 Ad Code

পরে ডাকাত দল দুটি ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, একটি ল্যাপটপ, ২০ ভরি ওজনের স্বর্ন ও ৪টি মোবাইল ফোন সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সংবাদ পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

বাড়ির বাসিন্দা রনপতি চৌধুরী জানান, সশস্ত্র ডাকাত দল যাওয়ার সময়ও গুলি করে রাস্তা পেরিয়ে যায়। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

Manual2 Ad Code

আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা বলেন, এতোবড় দুধর্ষ ডাকাতির ঘটনা আমাদেরকে হতবাক করেছে।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক মিহির রঞ্জন দেব বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে সোমবার দিবাগত রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পৌছে দেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশী জোর তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code