সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মো: আলমগীর মিয়া (২৮) নামের এক অপহরণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীমঙ্গল থানাধীন চৌমোহনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
আটককৃত আসামী হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার জারুলিয়া গ্রামের মো: সিরাজ আলী পুত্র।
র্যাব-৯ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এএসপি মো: কফিলউদ্দীনসহ জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামী আলমগীর মিয়া গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী চলতি বছরের গত ২৩ আগষ্ট রাত ৯টার দিকে ভিকটিম মো: শাসছুল আলম মালেক (২৮) কে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভিকটিমের পরিবার মো: আলমগীর মিয়াকে ২নং আসামী করে গত ২৫ আগষ্ট চুনারুঘাট থানায় অপহরণের মামলা দায়ের করেন। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র্যাবের ব্যাপক তৎপরতার কারণে গত ২৬ আগষ্ট শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের কাছে ভিকটিমকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। উক্ত আসামী মামলা হওয়ার পর থেকেই আতœগোপনে চলে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি