মৌলভীবাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭

মৌলভীবাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Manual1 Ad Code

মৌলভীবাজার থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় তার কাছ থেকে ৪শ’ পিছ ইয়াবা উদ্ধার করে র‌্যাব। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

Manual2 Ad Code

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার সদর থানাধীন বড়ইউড়ি তিনমূখী থেকে তাকে আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃত আসামী হলো- মৌলভীবাজার সদর থানা এলাকার লম্বধরপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মো: আবু সাঈদ (৩৯)।

র‌্যাব এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা চালানো হয়। অভিযানে সদর থানাধীন বড়ইউড়ি তিনমূখী রাস্তার বড়ইউড়ি রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা করে র‌্যাব। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

উল্লেখ্য জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সাঈদ বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে মৌলভীবাজার জেলা ও তার আশপাশের এলাকায় মাদক সেবীদেরকে অর্থের বিনিময়ে পৌছে দেয়। সে এক জন পেশাদার মাদক ব্যবসায়ী।

Manual1 Ad Code

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code