নিখোঁজ পৌরমেয়র শ্রীমঙ্গলে উদ্ধার

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৭

নিখোঁজ পৌরমেয়র শ্রীমঙ্গলে উদ্ধার

Manual2 Ad Code

জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার নিখোঁজ মেয়র রুকুনুজ্জামানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল থানা পুলিশ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি জানান, উপজেলার কালিঘাট ইউনিয়ন অফিসের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তিনি অসুস্থ। পরে বিস্তারিত জানানো হবে।

Manual8 Ad Code

মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামালপুরের সরিষাবাড়ীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামান রাজধানীর উত্তরা থেকে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ হন। নিখোঁজের আগে ফেসবুক স্ট্যাটাসের এক অংশে মেয়র রুকুনুজ্জামান লিখেন, ‘নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে, আমাকে হত্যা করা হলেও তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।’

দিনভর কোনো খোঁজ না পেয়ে মেয়রের ভাই সাইফুল ইসলাম টুকন সোমবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৬১১) করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code