কাতালোনিয়ায় স্প্যানিশ পুলিশের হামলায় আহতের সংখ্যা বেড়ে ৭৬১

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৭

কাতালোনিয়ায় স্প্যানিশ পুলিশের হামলায় আহতের সংখ্যা বেড়ে ৭৬১

Manual8 Ad Code

কাতালোনিয়ার স্বাধীনতার জন্য গণভোট আয়োজনে ভোটারদের ওপর পুলিশ চড়াও হলে আহতের সংখ্যা বেড়ে ৭৬১ জনে দাঁড়িয়েছে। স্পেন থেকে স্বাধীনতা পেতে গণভোট আয়োজন করেছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া। সাংবিধানিক আদালত দ্বারা এ ভোট আয়োজনকে অবৈধ ঘোষণা করেছে স্প্যানিশ সরকার।

Manual2 Ad Code

কাতালোনিয়ায় ভোট বন্ধ করতে এবং ভোটারদের কেন্দ্রে যেতে স্প্যানিশ পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আগে থেকেই বেশ কিছু কেন্দ্রের ব্যালেট ও ব্যালেট বক্স জব্দ করে পুলিশ। শেষে গণভোট আয়োজনে বাঁধা দিতে গিয়ে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনাতে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে।

স্বাধীনতাকামীরা বিভিন্ন স্কুলে আগের দিন রাত থেকেই অবস্থান নেয়। রোববার ভোটগ্রহণ শুরু হতেই এসব কেন্দ্রে হামলে পড়ে স্প্যানিশ পুলিশ। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

Manual7 Ad Code

বার্সেলোনার মেয়র আদা কোলাউ নিরস্ত্র মানুষের ওপর পুলিশের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

এদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ গণভোটের ব্যালট বাক্স বাজেয়াপ্ত করতে গেলে জনতা তাদের ওপর পাথর ছুঁড়তে থাকে। এতে ১১ জন পুলিশ অফিসার আহত হন।

এমনই একটি সংঘর্ষের ঘটনায় কাতালোনিয়ায় পুলিশ এবং ভোটারদের মাঝে অবস্থান নিয়ে মানব ঢাল তৈরি করে কাতালান ফায়ার সার্ভিসের সদস্যরা। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন এবং ওই ছবি পোস্ট করেছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা থাকলেও ভোটারদের লাইন শেষ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে কাতালান সরকারের একজন মুখপাত্র।

Manual3 Ad Code

ভোট গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরপরই স্পেনীয় প্রধানমন্ত্রী ম্যারিয়ানো র‍্যাজয় বলেন, তিনি এ ভোট স্বীকার করেন না। তিনি আরও বলেন, কাতালানরা এ অবৈধ ভোট আয়োজন করে মূলত বোকামির পরিচয় দিয়েছে। সূত্র : বিবিসি, আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code