রাম রহিমকে নির্দোষ দাবি পালিত কন্যা হানিপ্রীতের

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৭

রাম রহিমকে নির্দোষ দাবি পালিত কন্যা হানিপ্রীতের

Manual8 Ad Code

ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমকে নির্দোষ দাবি করলেন তার পালিত কন্যা হানিপ্রীতি।

ইন্ডিয়া টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

হানিপ্রীত জানান, তিনি শিগগিরই পাঞ্চাব ও হরিয়ানা হাইকোর্টে আত্মসমর্পণ করবেন।

রাম রহিমকে যেদিন পঞ্চকুলার আদালতে নিয়ে যাওয়া হয়, সেদিন তার সঙ্গে ছিলেন হানিপ্রীত। রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর পঞ্চকুলায় তাণ্ডব চালাতে শুরু করেন ডেরা সচ্চা সৌদার ভক্তরা।

হানিপ্রীতির বিরুদ্ধে অভিযোগ, তার নির্দেশেই তাণ্ডব চালিয়েছিল রাম রহিমের অনুসারীরা। এ প্রসঙ্গে হানিপ্রীত বলেন, আমাকে যেভাবে উপস্থাপিত করা হয়েছে, তাতে এখন নিজেকেই নিজে প্রচণ্ড ভয় পাচ্ছি। চূড়ান্ত মানসিক চাপে রয়েছি। কী করবো বুঝতে পারছি না।

তিনি বলেন, আমি একা মেয়ে। আর এত নিরাপত্তা ব্যবস্থা। আমাকে প্রশাসন অনুমতি না দিলে কীভাবে আদালত চত্বরে যেতাম। কীভাবেই-বা বাবার সঙ্গে চপারে উঠতাম!

Manual6 Ad Code

নিজেকে নির্দোষ দাবি করে হানিপ্রীতি জানান, বাবাকে দোষী সাব্যস্ত করার পর ভীষণ ভেঙে পড়ি। কীভাবে আমি তাণ্ডবে জড়িত থাকবো, বলুন তো!

রাম রহিমের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে হানিপ্রীত বলেন, আমি বুঝতে পারছি না বাবা-মেয়ের এমন পবিত্র সম্পর্ককে এরা কোথায় নামিয়েছে! আমি পাল্টা প্রশ্ন করে জানতে চান, একজন বাবা কি তার মেয়ের মাথায় হাত রাখেন না? একজন মেয়ে তার বাবার কাছে কি যায় না?

Manual6 Ad Code

তবে হানিপ্রীতি তার প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আগস্ট মাসের শেষদিকে ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমকে আদালত দোষী সাব্যস্ত করার দিন থেকেই পলাতক ছিলেন হানিপ্রীত। সীমান্ত পেরিয়ে তিনি নেপালে চলে গিয়েছিলেন বলেও খবর হয়। কিন্তু হানিপ্রীতের কোনো সন্ধান করতে পারেনি পুলিশ।

Manual8 Ad Code

এদিকে, গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে হানিপ্রীতির আইনজীবী ট্রানজিট অ্যান্টিসিপেটরি জামিনের আবেদন করেন। আদালত সেই আর্জি খারিজ করে দেন।

সাক্ষাৎকারে হানিপ্রীত বলেন, আমি কোথাও যাইনি। নেপাল তো নয়ই। ভারতেই ছিলাম। আসলে আমি এতটাই ডিপ্রেশনে ছিলাম যে, সবার সামনে আসতে পারিনি।

তিনি জানান, আমি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে আত্মসমর্পণ করবো।

হানিপ্রীতের অভিযোগ, ডেরায় হাজার হাজার নারী রয়েছেন। সেখান থেকে মাত্র দু’জনের অভিযোগকেই গুরুত্ব দেওয়া হলো কেন! তাও চিঠির বয়ানের ভিত্তিতে। তিনি জানতে চান, কেন ওই সাধ্বীরা সামনে এলেন না?

ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে হানিপ্রীত জানিয়েছেন, তিনি নির্দোষ। কোনো ঘটনার সঙ্গেই তার যোগ নেই। এমনকী ‘বাবা’ রাম রহিমও নির্দোষ। তার কথায়, সত্যি সামনে আসবেই। তখন গোটা পৃথিবী আমার কথা মিলিয়ে নিতে পারবে।

হানিপ্রীতের আরো দাবি, আমরা প্রবল দেশভক্ত। দেশকে প্রচণ্ড ভালোবাসি। পাশাপাশি আমি আইন মেনে চলা একজন নারী। তাই, এই তদন্তে আমি সব রকমভাবেই সাহায্য করতে তৈরি আছি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code