সৌদি আরবে শততম ব্যক্তির শিরোশ্ছেদ

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭

সৌদি আরবে শততম ব্যক্তির শিরোশ্ছেদ

Manual3 Ad Code

সৌদি আরবে শিরোশ্ছেদ করে দেশটির আরেক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শিরোশ্ছেদের শিকার ব্যক্তিদের সংখ্যা ১০০ জনে দাঁড়াল।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, একজন সৌদি নাগরিককে হত্যা করার অপরাধে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শিরোশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়েছে।

এরআগে ২০১৬ সালে মোট ১৫৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এরমধ্যে ওই বছরের ২ জানুয়ারি একদিনে দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আন-নিমর ও তার ৪৬ জন সমর্থকের শিরোশ্ছেদ করে সৌদি রাজতান্ত্রিক সরকার।

Manual4 Ad Code

এই প্রখ্যাত আলেমসহ দেশটির সব বিরোধীদলীয় নেতাকর্মীকে মুক্তি দেয়ার আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ওই দণ্ড কার্যকর করা হয়।

Manual1 Ad Code

তার আগের বছর ২০১৫ সালে ৭১ জন বিদেশি নাগরিকসহ ১৫৮ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। ১৯৯৫ সালের পর দেশটিতে এক বছরে এত বেশি সংখ্যক মানুষের শিরোশ্ছেদ করা হয়নি।

Manual4 Ad Code

অ্যামনেস্টি বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করার দেশগুলোর তালিকায় সৌদি আরব প্রথম স্থানে রয়েছে। সংস্থাটি তার ভাষায় ‘ভয়ঙ্কর’ শিরোশ্ছেদের দণ্ড তুলে দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র : পার্সটুডে

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code