কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা ঠেকাতে মরিয়া স্পেন

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৭

কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা ঠেকাতে মরিয়া স্পেন

Manual1 Ad Code

যেকোনো উপায়ে কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতার ঘোষণা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে স্পেনের কেন্দ্রীয় সরকার।

Manual6 Ad Code

বৃহস্পতিবার স্পেনের সাংবিধানিক আদালত কাতালোনিয়া আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশন স্থাগিত করেছেন। এ নিয়ে কাতালান কর্তৃপক্ষ ও সরকারের মধ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

আদালত বলেছেন, ‘স্বাধীনতা ঘোষণার মতো পদক্ষেপ স্পেনের সংবিধানকে লঙ্ঘন করবে।’ এর আগেও কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন এই আদালত।

গত রোববার স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় গণভোট হয়। এ ভোটে স্বাধীনতার পক্ষে রায় দেন কাতালানরা। কিন্তু মাদ্রিদভিত্তিক স্পেনের কেন্দ্রীয় সরকার গণভোট প্রত্যাখ্যান করে এবং এ ভোটকে ‘অবৈধ’ ঘোষণা করেন সাংবিধানিক আদালত।

Manual4 Ad Code

গণভোটের পর স্বায়ত্তশাসিত কাতালোনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট চার্লস পুইগডেমন্ট বলেন, স্বাধীনতার ঘোষণা কয়েক দিনের ব্যাপারমাত্র। সোমবার আঞ্চলিক পার্লামেন্ট অধিবেশনে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশন স্থগিত করেছেন সাংবিধানিক আদালত।

এদিকে, গণভোটের সময় থেকে এ পর্যন্ত স্বাধীনতার পক্ষে বিক্ষোভ করে যাচ্ছে কাতালানরা। বৃহস্পতিবারও কাতালোনিয়া অঞ্চলের রাজধানী বার্সেলোনায় বিক্ষোভ হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code