দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সরকারের বিকল্প নেই

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সরকারের বিকল্প নেই

Manual6 Ad Code

ব্যাপক উচ্ছ্বাস আর অনন্দ ঘন পরিবেশে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

গতকাল সকালে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সেরমস্ত পুর বাজারে সদস্য সংগ্রহ অভিযানে সভাপতিত্ব করেন সেরমস্তপুর এলাকার বিএনপির ওয়ার্ড সভাপতি মো: নূর উদ্দিন।

Manual2 Ad Code

প্রাপ্ত বয়ষ্ক নারী-পুরুষ ও বয়োবৃদ্ধরাও সদস্য সংগ্রহ অভিযানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সদস্য ফরম পূরণ করেছেন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো: সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা আ:ছাত্তার, শাহ্ মো: শাহজাহান মিয়া, আজাদ হোসেন বাবলু, শফিকুর রহমান, নূর মিঞা, জয়নাল আবেদীন, মাসুক মিয়া। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, আ: রশিদ, হাসান মাহমুদ হাসীন, ছাত্র নেতা মোনায়েম হোসেন, নাদিম মাহমুদ প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা বলেন, আজ থেকে ৩৮ বছর পূর্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান এক দলীয় বাকশালী শাসন ব্যবস্থা থেকে বাংলার মানুষকে মুক্ত করতেই বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করে সুস্থ ধারার রাজনীতির সংগঠন বিএনপি সৃষ্টি করেছিলেন। তার নিজ হাতে গড়া এ দেশের মাটি ও মানুষের প্রাণের সংগঠন বিএনপিকে এই জালিম সরকার ধ্বংস করার চেষ্ঠা করছে। বর্তমান সরকার গণতন্ত্রকে হরন করে মানুষের বাক স্বাধীনতা কে কেড়ে নিতে চাইছে। এই সরকার বিনা কারণে বিএনপির নেতা কর্মী ও সমর্থক সহ সাধারন জনগনকের মিথ্যা মামলার আসামী করে জেলে পাঠাচ্ছে। আওয়ামীলীগের কাছে দেশ, মানুষ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিরাপদ নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায বিএনপির সরকারের বিকল্প নেই। বক্তারা গ্রহণযোগ্য নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিয়ে জনমত যাচাই এর আহবান জানান। দেশ নেত্রী তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র উপর মিথ্যা রাজনৈতিক মামলায় গ্রেফতারী পরোয়ানার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান সহ সকল বিএনপির নেতা কর্মীকে মিথ্যা মামলা থেকে অব্যহতি প্রদানের আহবান জানান। এসময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code