মিয়ানমারকে দেয়া ঋণ সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

মিয়ানমারকে দেয়া ঋণ সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক

Manual8 Ad Code

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের ওপর জাতিগত নিধনের প্রেক্ষাপটে মিয়ানমারের ২০০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক। মিয়ানমারের পরিস্থিতি বিশ্লেষণের পর রেহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে গত শুক্রবার ওয়াশিংটনে এক বিবৃতিতে এসব জানায় বিশ্বব্যাংক। বিশ্বের উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্লাটফর্মভিত্তিক ওয়েবসাইট ডেভেক্স সেই বিবৃতির বরাত দিয়ে ঋণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে।

Manual7 Ad Code

বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, সম্প্রতি মিয়ানমারের জন্য অনুমোদিত উন্নয়ন সংক্রান্ত ঋণের সবশেষ পরিস্থিতি আমরা বিশ্লেষণ করে দেখেছি। সার্বিক বিচারে আমাদের মনে হয়েছে, ওই ঋণের কার্যকর ব্যবহার নিশ্চিতে সেখানকার পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার।

Manual1 Ad Code

২৫ আগস্ট সহিংসতার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ শুরু করে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনীর হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের কাছ থেকে জানা যায় সরকারি বাহিনীর নির্যাতনের ভয়াবহ চিত্র। যারা পালিয়ে আসতে পারেনি তারাও রয়েছেন ভয়াবহ দুর্দশায়। রাখাইনে কোনও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাকেও প্রবেশ করতে দিচ্ছে না মিয়ানমার সরকার। বিভিন্ন সংবাদমাধ্যম ‍উঠে আসছে তাদের না খেয়ে থাকার গল্প।

বিশ্বব্যাংকের সেই বিবৃতিতে আরও বলা হয়, ‘অ-বৈষম্য, সামাজিক অন্তর্ভুক্তি এবং সকলের জন্য অর্থনৈতিক সুযোগের মৌলিক নীতির জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা রোহিঙ্গাদের সহিংসতা, ধ্বংস ও জোরপূর্বক স্থানচ্যুতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে এই ঋণ স্থগিত করা হয় বলে জানা যায়। বিবৃতিতে বলা হয়, গ্লোবাল ঋণদাতা জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। একসঙ্গে তারা মিয়ানমার সরকারকে পরিস্থিতি সামলানোর এবং মানবিক প্রতিক্রিয়া সমর্থন করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে উৎসাহিত করছে। রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ বিশ্বব্যাংককে অনুরোধ করেছে। বিশ্ব আর্থিক সংস্থাটি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code