আ’লীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে : প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৭

আ’লীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে : প্রতিমন্ত্রী

Manual6 Ad Code

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে।

Manual6 Ad Code

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে প্রত্যেকটি গ্রামে-গঞ্জে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করে সরকারী করনের আওতায় এনে শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সহিত কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট হচ্ছে প্রতিনিয়ত।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে আগামী ৩ মাসের মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। আওয়ামীলীগ নেতৃবৃন্ধের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন মিলেমিশে কাজ করুন সরকারের উন্নয়নে সহযোগিতা করুন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় বিদ্যালয়ের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের পরিচলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা তেরাব আলী।

এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাব-রেজিষ্টার খাইরুল বাশার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তহুর আলী, মাওঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, ছাব্বির আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল¬ুল হক জিলু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুর আলম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সোহেল রানা তালুকদার, কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

Manual7 Ad Code

অপরদিকে, দুপর ১২ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের কামরুপদলং রাস্তা হইতে মাদ্রাসা হয়ে কামরুপদলং গ্রাম পর্যন্ত ৯০ লক্ষ টকা ব্যায়ে রাস্তা উদ্ধোধন শেষে পঞ্চগ্রাম এমদাদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আশরাফ আলী, উপজেলা যুবলীগের সহ সভাপতি রাজা মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল¬ুল হক জিলু, মাদ্রাসা শিক্ষক মাওঃ আব্দুল হাই। পরে দুপুর ১ টায় উপজেলা হলরুমে উপজেলার ৩শত ১০ জন কৃষকের মধ্যে ১ কেজি সরিষার বীজ ও ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এম এপি সার বিতরণের শুভ উদ্ধোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code