মিশরে বন্দুকযুদ্ধে নিহত ৫২

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭

মিশরে বন্দুকযুদ্ধে নিহত ৫২

Manual8 Ad Code

সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় অভিযানকালে বন্দুকযুদ্ধে অন্তত ৫২ জন মিশরীয় পুলিশ এবং অতিরিক্ত সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন।

Manual2 Ad Code

শুক্রবার পশ্চিমাঞ্চলীয় মরুভূমির এক গোপন জঙ্গি আস্তানায় হতাহতের এ ঘটনা বলে জানিয়েছেন সেদেশের তিন নিরাপত্তা সূত্র। বিশেষ করে সিনাই উপদ্বীপে বিদ্রোহীদের সাথে ২০১৩ থেকেই লড়াই করে আসছে দেশটির নিরাপত্তা বাহিনী। হাজম মুভমেন্ট নামের এক জঙ্গি সংগঠনের ৮ সদস্য সেখানে আত্মগোপনে আছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Manual2 Ad Code

বিস্তারিত না জানালেও এক বিবৃতিতে অভিযান এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে কায়রোতে বিভিন্ন সময়ে সংঘটিত পুলিশ এবং বিচারকদের উপর হামলার দায় স্বীকার করেছে হাজম। সূত্র : রয়টার্স

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code