মিয়ানমারে ২ তুর্কি সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

মিয়ানমারে ২ তুর্কি সাংবাদিক গ্রেফতার

Manual5 Ad Code

মিয়ানমারের পার্লামেন্ট ভবনের কাছে ড্রোন উড্ডয়নের অভিযোগে বিদেশি দুই সাংবাদিককে গ্রেফতার করেছে বলে শনিবার দেশটির সরকার জানিয়েছে। তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশনের (টিআরটি) সংবাদকর্মী তারা।

গ্রেফতারকৃত এই সাংবাদিকরা হলেন, সিঙ্গাপুরের লাউ হন মেন ও মালয়েশিয়ার মক চৌ লিন।

Manual5 Ad Code

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন নিয়ে তুরস্ক ও মিয়ানমারের মধ্যে তীব্র উত্তেজনা চলার সময় এই ঘটনা ঘটল।

Manual1 Ad Code

রাজধানী নেপিদোতে পার্লামেন্ট ভবন এলাকায় শুক্রবার ওই দুই সাংবাদিক টিআরটির জন্য সংবাদ সংগ্রহের সময় গ্রেফতার হন। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পার্লামেন্ট ভবন এলাকায় ড্রোন উড্ডয়নের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual5 Ad Code

এই দুই সাংবাদিক মিয়ানমারের সুপরিচিত সাংবাদিক আউং নাইং সোয়ের সঙ্গে কাজ করত। শুক্রবার রাতে ইয়াঙ্গুনে সোয়ের বাড়িতে তল্লাশি চালায় মিয়ানমার কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, ওই দুই সাংবাদিকের সঙ্গে থাকা যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তাদের চালককেও গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

মিয়ানমারের একজন পুলিশ কর্মকর্তা স্যান অং জানান, অনুমতি ছাড়া ড্রোন রাখার অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। খবর : এএফপি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code