রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্পের সাবেক সহযোগী

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্পের সাবেক সহযোগী

Manual2 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সাবেক ম্যানেজার পল মানাফোর্ট এবং তার সাবেক ব্যবসায়িক সহযোগী রিক গেটসকে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগ নিয়ে তদন্ত দলের পক্ষ থেকে দায়ের করা প্রথম অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। এই দুই অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

২০১৬ সালে জুন-আগস্ট পর্যন্ত ট্রাম্পের প্রচারণা শিবিরের জন্য কাজ করেছেন মানাফোর্ট তবে মানাফোর্ট এবং গেটস এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ধরন জানা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

Manual2 Ad Code

শুক্রবার (২৭ অক্টোবর) রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে বেরিয়ে আসা প্রথম অভিযোগগুলো আমলে নেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল গ্র্যান্ড জুরি। তবে ফেডারেল বিচারপতির আদেশ অনুযায়ী অভিযোগপত্রটি গোপন রাখা হয়। আর সেকারণে অভিযোগগুলো কী এবং কাদের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছে সে ব্যাপারে তখন স্পষ্ট করে জানা যায়নি। অবশ্য, সোমবার (৩০ অক্টোবর) সকালের দিকে অভিযোগপত্রটি প্রকাশ করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।

Manual7 Ad Code

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দিতে ট্রাম্পকে সহযোগিতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তাদের অভিযোগ, হ্যাকিং, লজ্জাজনক ইমেইল প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে হিলারি নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশটি।

Manual3 Ad Code

তবে ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। বিশেষ কাউন্সেল এবং সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে অভিযোগটির তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code